দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা’র সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় জনগন

মামুন শেখ রুপসা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে একই প্লাটফর্মে থেকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তাই দ্বারে দ্বারে গিয়ে সরকারের বিগত দিনের উন্নয়নমূল কর্মকা- সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, দেশের জনগণ বুঝে গেছে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ নামক সংগঠনটি এক এবং অভিন্ন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আব্দুস সালাম মূর্শেদী এমপিকে পুণরায় দলীয় মনোনয়ন দেওয়ায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় আনন্দ মিছিল বের হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রূপসা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন স্থানে সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আব্দুস সালাম মূর্শেদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে সংসদ সদস্য তিলক কুদির বটতলা এলাকায় দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজজন্য স্বাক্ষাত করেন। পরে তিনি রূপসার ইলাইপুর মোড়, নৈহাটী মোড়, নতুনহাট বাজার মোড়, কাজদিয়া উপজেলা সদর, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বর, আলাইপুর বাজার এলাকা, শ্রীফলতলার ইউনিয়নের দলীয় কার্যালয়ে ও আইচগাতি এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, আব্দুল মজিদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান খান শাহজান কবির প্যারিস, মোল্যা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, এমদাদুল ইসলম, এসএম হাবিব, চঞ্চল মিত্র, আক্তার ফারুক, আল-মামুন সরকার, শ ম জাহাঙ্গীর, মোঃ মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান বাবু, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ রবিউল ইসলাম বিশ্বাস, সরদার জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, বিনয় কৃষ্ণ হালদার, সরদার মিজান, কৃষক লীগ নেতা মোঃ আব্দুল মান্নান শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজিব দাশ টাল্টু, শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, ইউপি সদস্য রিনা পারভীন,যুব মহিলা লীগ নেতা আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবণ, প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সোহেল, ইউপি সদস্য মোঃ বাবর আলী, ইউপি সদস্য মোঃ মাসুম শেখ, আশাবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, মাসুম সরদার, আবু সালেহ, ইউপি সদস্য লিপিকা রানী দাস, রেশমা আক্তার, আইরিন বেগম,স্বপ্না পাল,
মোঃ ইলিয়াজ শেখ, অলহাজ¦ শাহজান শেখ, আ’লীগ নেতা ফরিদ শেখ, ফকির আজমল হোসেন, শেখ আসাদুজ্জামান, মোজাফ্ফার শেখ, মোঃ মরিুজ্জামান পিলু, মোঃ নাজির শেখ, মোঃ শাহাজান শেখ, মোঃ মামুন শেখ, জাকির হোসেন রাজু, ছিদ্দিক শেখ, আবু বক্কর মোল্যা, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্যা, সরদার জসীম উদ্দিন, শফিকুর রহমান ইমন, সামছুল আলম বাবু, মোঃ মঈনুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম শাওন,
খায়রুজ্জামান সজল, সজীব শেখ, ওয়ায়েসকুরুনী বাবু, প্রশান্ত কুমার দে, মোঃ মোহর আলী, শরিফুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, কামরুল হাসান শান্ত, মোঃ মনিরুল ইসলাম, প্রনণ বিশ্বাস, মোল্লা জাহাঙ্গীর, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন, , এসএম রিয়াজ আহমেদ, ইমু মোল্লা, শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম, জাহিদ হাসান, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়াউদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, নোমান সৈকত, কৃষক লীগ নেতা মোঃ আরিফ শেখ, নাসির শেখ, রহমত আলী, তুষার শেখ, মোঃ মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ তালুকদার, আব্দুল জব্বার, হারুন হাওলাদার, মোঃ পলাশ হাওলাদার, মহিলা লীগ নেতা রোমেছা বেগম, শাহীনুর বেগম, জেসমিন বেগম, রেখা বেগম প্রমুখ।

এছাড়া আব্দুস সালাম মুর্শেদী সন্ধায় খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ এর পিতা মুশফিকুর রহমান ভূঁইয়া অসুস্থ থাকায় তাকে দেখতে তার বাড়িতে যান এবং তার পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন।
অপরদিকে সন্ধ্যায় খুলনার দলীয় কার্যালয়ে তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…