দুর্নীতি করে বিএডিসি আবির হোসেন নিয়েছেন কোটি কোটি টাকার সুবিধা।

বিএডিসির মহাব্যবস্থাপক (পাট বীজ) এবং মানসম্মত বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের পিডি মো. আবির হোসেনের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিপিপি অনুযায়ী একজন তৃতীয় গ্রেডের কর্মকর্তা পিডি হওয়ার কথা থাকলেও অনেক যোগ্য কর্মকর্তাকে ডিঙিয়ে তিনি প্রকল্পের দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, মানসম্মত বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পে নতুন কোল্ড স্টোরেজ ও পুরাতন কোল্ড স্টোরেজ সংস্কারের নামে ঠিকাদারদের সঙ্গে জোগসাজসে তিনি কয়েক কোটি টাকার সুবিধা নিয়েছেন। কমিশন নিয়ে নিজস্ব ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন। বাস্তবে ক্রয় করা মালামাল ও সমাপ্ত কাজের বেহাল অবস্থা। অনেক হিমাগারের জন্য নিম্নমানের মেশিনারিজ কেনা হয়েছে।
নীলফামারীতে বিএডিসি প্রতিষ্ঠিত ডোমার আলুবীজ খামারে ভূমি উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় করা হলেও বাস্তবে অতো টাকার মাটি ভরাট করা হয়নি। ঠিকাদারের সঙ্গে ভাগাভাগি করে বেশিরভাগ টাকা লোপাট করা হয়েছে। এছাড়া মহাব্যবস্থাপক (পাট বীজ) এবং মানসম্মত বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের পিডি মো. আবির হোসেনের বিরুদ্ধে নতুন কোল্ড স্টোরেজ ও পুরাতন কোল্ড স্টোরেজ সংস্কার করার নামে ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে অর্থ লোপাটসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…