জনজীবনকে নিরাপদ রাখতে শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

মাসুম বিল্লাহ, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, শেরপুর উপজেলার জনজীবনকে নিরাপদ রাখতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অগোছালো ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে আসমা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো. সুমন জিহাদী। এছাড়াও তালুকদার পাম্প কে প্রেট্রোলিয়ম আইনে ৩০ হাজার, ল্যাবরেটরী ঔষধ সামগ্রী মেয়াদত্তীর্ন ও অপারেশন থিয়েটার অপরিস্কার থাকা দায়ে মেডিকেল প্রাক্টিশনার অধ্যাদেশ অনুযায়ী ভিষণ ও করোতোয়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদী বলেন, আপনারা জানেন যে, কিছুদিন আগেই পৌর শহরের হাসপাতাল রোডে জিন্নাহর তেল-গ্যাসের দোকানে আগুন লেগেছিল। আগুন লাগার কিছুদিন আগেই সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু সে মানেনি। পরের ঘটনা আপনারা সবই জানেন। এরই প্রেক্ষিতে শেরপুর উপজেলার জনজীবন কে নিরাপদ রাখতে আজকেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…