চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেলসহ বিজিবি সদস্য জনতার হাতে আটক 

স্টাফ রিপোর্টার মোঃজুয়েল মিয়া
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল পাচার করে নেওয়ার পথে এক বিজিবি সদস্যকে মোটরসাইকেলসহ আটক করেছে জনতা। ঘটনা ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া বাজারে।
স্থানীয় সুত্রে জানাযায় মঙ্গলবার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল এর প্লেট নম্বর দেখে মোটরসাইকেলসহ ন্যান্স নায়েক হাফেজকে বাজারের জনগণ আটক করে দোয়ারাবাজার থানা ও বাশতলা বিওপিকে অবগত করেন। বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা চৌধুরী পাড়া উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার ও মোটরসাইকেল চোরাকারবারের মুল হোতা ঝুমগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মনির মিয়ার পুত্র মিছির আলীসহ জড়িতদের মামলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চোরাই কৃত মোটরসাইকেলসহ ন্যান্স নায়েক হাফেজকে বাশতলা বিওপিতে নিয়ে যায়। ন্যান্স নায়েক হাফেজ বলেন আমি ১লাখ ৫০হাজার টাকা দিয়ে মিছির আলীর নিকট থেকে ক্রয় করেছি।আমার ভুল হয়েছে আমার চাকুরির ক্ষতি করবেন না।
বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তার মুঠোফোনে বলেন, সে গাড়িটি নিজে আনেনি, অন্য একজনের কাছ থেকে কিনেছে। বিষয়টির সতত্যা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…