চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

১২ জুলাই শুক্রবার সকাল ১০ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা টি ঘটে।

মৃত গোলাপী বেগম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর সহধর্মিণী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, সকাল ১০ টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন।

এমন সময় নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গোলাপী বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…