কিশোরগঞ্জের সদরে শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

মোঃ রবিউল ইসলাম,কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় করমূলী বাজারে “হৃদয়ে কিশোরগঞ্জ সদর” সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৩ শে আগস্ট(বুধবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় “হৃদয়ে কিশোরগঞ্জ সদর” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সদস্য মো:রবিউল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ৮ নং মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো:গোলাপ মিয়া।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাফিজ উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবলীগ নেতা এম এ নুরুল হক সরকার,হৃদয়ে কিশোরগঞ্জ সদর সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক পুলক কিশোর গুপ্ত,প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো:কোরবান আলী।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং বিন্নাটি ইউপি সদস্য মো:কামরুল ইসলাম,ছাত্রলীগ নেতা নয়ন,জাকির,সজীব,অসীম,সানি সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…