কলাপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর মহিপুরে এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোর ৪টায় পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে রাসেল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করে মহিপুর থানা পুলিশ।

জানা যায়, আটক মো. রাসেল কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ার আবুল হোসেনের ছেলে।

এ বিষয় মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…