কলাগাছের সঙ্গে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কলাগাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অধীর তালুকদার পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নিমতলা গ্রামে। তিনি কলাপাড়ার চিংগড়িয়া এলাকার সবিনয় চন্দ্র পাইকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রতিবেশীরা জানান, সকালে খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হন। দুপুরে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে কিছুদূরে কলাবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…