কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

এম এ সাত্তার, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসল করতে নেমে সজিব (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

নিখোঁজ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

সজিবের সঙ্গে আসা পর্যটক তানভীর হোসেন বলেন, বুধবার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন সজীব। দুপুরের সময় সৈকতের সি-গাল পয়েন্ট সাগরে তারা গোসল করতে নামেন। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ৫ জন স্রোতের টানে ভেসে যেতে থাকে। এদের মধ্যে ৪জনকে উদ্ধার করা গেলেও সজিবকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, নিখোঁজ সজিবের সন্ধানে বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…