ঈশ্বরগঞ্জে বালুঘাটে অভিযানে একজনের কারাদণ্ড  

মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৮ আগস্ট সোমবার, ঈশ্বরগঞ্জের লাটিয়ামারি এলাকায় ব্রক্ষ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সহকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান লাটিয়ামারি বালুঘাটে অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় ধাওয়া করে মোঃ শরীফ (২৩) নামের একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘাটে বালু জব্দ করা করা হয়েছে। এসময় জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২২,৫০০ টাকা বিক্রয় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    অধ্যাপক তুলসীর বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন

    পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ জহরলাল বসাক তুলসীর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে…

    ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

    স্টাফ রিপোর্টারঃ জসীমউদ্দীন ইতি – ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর…