শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদ সহ ভারতীয় শাড়ী ও নিষিদ্ধ মলম উদ্ধার  

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম মহোদয় এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুকোমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে শিবগঞ্জ থানার এসআই (নি:) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৪০ বোতল ROYAL STAG বিদেশী মদ, ৩৭ বোতল Officers Choice মদ, ৫৮ বোতল EM BOSS বিদেশী মদসহ, সর্বমোট- ১৩৭ বোতল বিদেশী মদ, ০৬ পিচ ভারতীয় শাড়ী, বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় মলম এবং কিছু মেশিনারীজ পার্টস উদ্ধার করেছেন।
২১ই আগষ্ট ২০২৩ তারিখ রাত্রী ১০.৪৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রামের পলাতক আসামী মোঃ সামিউল ইসলাম (৩৭) এর বসতবাড়ির শয়নকক্ষ সংলগ্ন উত্তর দিকে তার গোয়ালঘর হতে উক্ত দ্রব্য সমূহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…