রাজশাহীর বাঘায় বাবাকে হত্যার দায়ে ছেলে আটক

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় এক বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পলাতক ছেলে শুকুর আলীকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এক দিন পার না হতেই, বাঘা থানার চৌকস পুলিশ অফিসার মোবাইল ট্যাকিং এর মাধ্যমে তাকে আটক করেছেন। আসামী শুকুর আলীকে আটক করার পর হত্যার দায় স্বীকার করে।
তাদের পরিবারে সূত্রে জানা য়ায়, সোমবার(৭-আগষ্ট)দিবাগত রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাকারপাড়া গ্রামে নিজ বাড়িতে মেহগোনির গাছ বিক্রী ও জমি জমা সংক্রান্ত বিবাদের জের ধরে বৃদ্ধ পিতা রুস্তম আলী (৭০)কে নির্মম ভাবে লাঠির আঘাত ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার ঘাতক সন্তান শুকুর আলী (৩৫)। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেন।
এদিকে ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় বাঘা থানার ওসি খাইরুল ইসলাম এর নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ ঘাতক শুকুর আলীকে মীরগঞ্জ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, একজন সন্তান কর্তৃক তার পিতা খুন হবে এটা অত্যান্ত দু:খ জনক ঘটনা। আমি খবরটি পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি তদন্ত করে দেখি। ঘটনার পরেই তার ছেলে শুকুর আলী পালিয়ে য়ায়। মোবাইল ট্যাকিং সহ বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা তাকে খুজতে থাকি। সকালে সে ঢাকার পথে রওনা হয়েছিল। তবে রাতে সে পুনরায় পাশের গ্রাম মীরগঞ্জে ফিরে আসে। সেখানে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। সে আমাদের কাছে পিতাকে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…