বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক টুঙ্গীপাড়ার জিটি হাই স্কুল মাঠে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত। এর আগে সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ সমূহের স্বাচিপ কমিটির চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে স্বাচিপ এর সম্মানিত সভাপতি ডাঃ মোঃজামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন এর নেতৃত্বে স্বাচিপ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)এর সাধারণ সম্পাদক ডাঃ রথীন্দ্রনাথ সরকার রবিন , দক্ষিণ বঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ,স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রথমে ডেঙ্গু প্রতিরোধ ও সতর্কতা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা হয় পরবর্তীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ থেকে মুদ্রিত প্রচারণা পত্র প্রদান করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…