গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাব-৬ ক্যাম্প উদ্বোধন করলেন র‍্যাব মহাপরিচালক

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ক্যাম্পটি উদ্বোধন করেন। ক্যাম্পটি র‍্যাব-৬ এর ৬ষ্ঠ ক্যাম্প এবং তাদের কার্যক্রম পরিচালনা করবে খুলনা র‍্যাব-৬।
বৃহস্পতিবার দুপুরে ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নবনির্মিত ক্যাম্প উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর, গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাব মহাপরিচালক। ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহণ করেন জনাব এম খুরশীদ আলম।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…