বাঁশখালীর গুনাগারিতে ভূঁয়া ডাক্তারের মুখোশ উন্মোচন

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

আজ ২০ জুলাই বৃহস্প্রতিবার দুপুর ৩ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগারি রামদাশ হাট ফার্মেসীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই সময় প্রতারণামূলক ভাবে পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারে মাধ্যমে সর্বরোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করার অপরাধে সাতকানিয়া উপজেলার নাসিরুদ্দিন এর ছেলে গ্রাম্য ডাক্তার মোঃইউনুস(৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পঁচা-বাসী খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা করায় একই এলাকায় অবস্থিত ইষ্টিকুটুম রেস্টুরেন্ট কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…