যাত্রীবাহী বাস উল্টে খাদে, চালকের সহকারী নিহত

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মামুন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

সোমবার (১০ জুলাই) দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাড়কের মোহাম্মপুরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস উল্টে খাদে, চালকের সহকারী নিহত নিহত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বাসটি দ্রুতগতিতে চলায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি একাধিক যাত্রী ও স্থানীয়দের।

পুলিশ জানায়, ‘আল্লাহর রহমত’ নামের বাসটি বেলা ১১টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মামুনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…