রামপালে গাঁজা ব্যবসায়ী রাকিবুল ইসলাম পুলিশের হাতে আটক

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম(২১) নামের এক যুবককে আটক করেছে।
সে উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র।
(১০ জুলাই) সোমবার রাতে গৌরম্ভা ইউনিয়নের চিত্রা এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেশ ঘোষ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা ৫৫(পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ পুলিশ রাকিবুলকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি জানান, গাঁজাসহ রাকিবুল ইসলাম নামের এক যুবককে গত রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমি যতদিন রামপাল থানায় ওসি’র দ্বায়িত্ব পালন করব ততদিন আমি কোন মাদক ব্যবসায়ীকে এবং মাদক সেবীকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। হয় মাদক ছাড়তে হবে না হয় রামপাল ছাড়তে হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…