রামপালে গাঁজাসহ বিক্রেতা আটক

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নিমূল অভিযানে গাঁজাসহ একরামুল মোড়ল (২০) নামের এক যুবককে আটক করেছে এবং রাজু ইজারাদার (৪৪) ও শেখ নাহিদুল ইসলাম প্রিন্স (৪১) নামের দুই মাদক বিক্রেতা পলাতক রয়েছে।
আটককৃত একরামুল মোড়ল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাংগা গ্রামের ইব্রাহিম মোড়লের পুত্র।
৮ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় আসামি নাহিদুলের চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে একরামুলকে আটক করে এবং রাজু ও নাহিদুল পালিয়ে যায়।
এসময় একরামুলের কাছ ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গাঁজাসহ পেড়িখালী ইউনিয়ন থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এ ঘটনায় আরও দুই মাদক কারবারি পলাতক রয়েছে৷ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং একরামুল মোড়লকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…