বদলগাছীতে ১৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খাটো জিল্লু আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামি হলেন উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান।
রবিবার (২ জুলাই) থানায় প্রেস ব্রিফিং এ ওসি মো.আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯.৪৫ মিনিটে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মোঃ জিল্লুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান কালে তার বাড়িতে চালের ড্রামের ভিতর এবং মাটির গর্তে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান (৪৩) কে আটক করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আতিয়ার রহমান প্রেস ব্রিফিংয়ে আরও জানান, একটি চাউলের ড্রাম সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ আসামি কে আটক করি। ২০১৮ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…