কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দুই ফুট।‌‌ রোববার (২৫ জুন) বিকালে সৈকতের ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসে।

পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কীভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিটে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে জানাই।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। ডলফিনটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছি।

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…