সন্দ্বীপে সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি।।

সমাজ অবক্ষয় রোধ করবো,সুন্দর সমাজ গড়বো এই স্লোগান নিয়ে মাদক ইভটিজিং বেপরোয়া গাড়ি চলাচল এবং সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা মুলক আলোচনা সভা ও সুধী সমাবেশ দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আলার উদ্যোগে ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে দক্ষিণ -পুর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভায় জনসচেতনতা সৃষ্টি লক্ষে সুন্দর সমাজ গড়তে হলে সুন্দর মন তৈরি করতে হবে। আমরা প্রত্যেকে নিজের চেহারাটা নিজের আয়নায় দেখে নেয়া উচিত। আমরা বর্তমানে কি করছি, ভবিষ্যতে কি করবো নিজের চেহারাটা দেখি না, দেখি অন্যের চেহারা। গত দেড় বছরে যেখানে আমরা ইভটিজিং এর খবর পেয়েছি সেখানে গিয়ে আইনগত ব্যবস্হা নিয়েছি।যেখানে মাদকের অবস্থান জেনেছি সেখানে অভিযান চালিয়েছি। বর্তমান সরকার মাদক ও ইভটিজিং এর মতো অপরাধ কে নিষিদ্ধ করছে সেখানে এমন অপরাধী কর্মকান্ড সহ্য করার প্রশ্নই আসেনা। সে যতবড় নেতা বা প্রভাবশালী লোক হউক কোন অবস্থাতে ছাড় দেয়া হবে না।তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তার আগে আমাদের সচেতন হতে হবে। বেপরোয়া গাড়ি কাহারা চালায়, আপনাদের ছেলে মেয়েরা চালাই, আমি যখন মোবাইল কোর্ট পরিচালনা করি তখন দেখি ছোটো ছোট বাচ্চারা বিশাল বিশাল হোন্ডা নিয়ে রাস্তায় আসে। দেখা যায় একজনের পিছনে ২ জন বসা, তখন আমি হোন্ডা জব্দ করি। বলি তোমার গার্জিয়ান নিয়ে আস। অভিভাবকেরা আসার পর বলে স্যার, আমার ভাতিজা কে তৈল, নুন আনতে পাঠিয়েছি , তখন দোষটা কার? এইজন্য আগে আমাদের সচেতন হতে হবে , সুন্দর সমাজ গড়তে হলে সুন্দর মন লাগবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মোঃ জাকির হোসেন, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, সন্দ্বীপ উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসাইন,মাষ্টার মাহবুব, ইউপি সদস্য ইব্রাহিম খলিল দুলাল, দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জনতা বাজারস্হ ব্যবসায়ি বৃন্দ, ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ, সহ সূধী সমাবেশ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…