ভালুকায় ট্রাক চাপায় পিতা পুত্রের মৃত্যু

মোঃ মমিনুল ইসলাম, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের

ভালুকায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী মসজিদের খতিব মাওলানা মোঃ খাইরুল ইসলাম (২৯) ও তার শিশুপুত্র মোহাম্মদ বীন খায়ের (৫) ঘটনাস্থলেই মারা যায়। শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ীর সামনে ভরাডোবা-ঘাটাইল সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা মোঃ খাইরুল ইসলাম গাজীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুপুত্রকে সাথে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ী সামনে ভরাডোবা-ঘাটাইল সড়কে মোড় ঘুরার সময় সামনে থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্য হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…