পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী ২৫ জুন প্ল্যান্ট চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

পায়রা সমুদ্রবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভীরতায় বন্দরের ইনটার অ্যাঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, এরই মধ্যে একটি জাহাজ কয়লা নিয়ে বন্দরে এসেছে। তবে এখনো আমাদের তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়নি।

কয়লা সংকটের কারণে গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রেটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…