রামপালে নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার

অতনু চৌধুরী (রাজু)ক্রাইম রিপোর্টার বাগেরহাটঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭’জুন)বেলা সাড়ে ১২ টায় রামপাল থানা ও নৌ পু্লিশ যৌথভাবে থানা সীমানার মানিক নদীর চর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় রামপাল নৌ পু্লিশ থানায় মৃতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নৌ পু্লিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এবং নৌ পু্লিশের ওসি শরিফুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হাসিব বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…