বাউফলে দুর্বৃত্তের আগুনে মরলো কৃষকের ছয় গরু

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুন্নু মুন্সির নামে এক কৃষকের ছয়টি গরু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জুন) দিনরাত ২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী কৃষক চুন্নু মুন্সি বলেন, রাত আনুমানিক ২টার দিকে চিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ছয়টি গরু পুরে মারা যায়। দুটি গরু গলার রশি ছিড়ে গোয়ালঘর থেকে বের হওয়ার কারণে সেই দুটি গরু বেঁচে গেছে।

তিনি বলেন, আমরা সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আমি গোয়ালঘরে মশারি ব্যবহার করি। মশার কয়েল ব্যবহার করি না। গোয়ালে আগুন লাগতে পারে এমন কিছু নেই। শত্রুতা করে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক বলেন, বিষয়টি জানান পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছি। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটালো তা অনুসন্ধানে আমরা কাজ করছি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…