অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় একটি দিঘী থেকে অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর গ্রামের দিঘীর পাড়ার মাছ চাষি মোসলেম উদ্দিনের দিঘী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ চাষি মোসলেম উদ্দিনের দিঘীতে মোসলেমের এক লোক মাছের খাবার দিতে গেলে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০/৪২ বছর বয়সী অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার গলায় কালো দাগ রয়েছে। তবে মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…