হাত -পা বেঁধে গৃহবধূর শরীরে আগুন, এক দিন পর মৃত্যু

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ সুমি আক্তার (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৯ জুন) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় দগ্ধ তার ৬ মাস বয়সী সন্তান সুস্থ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে গৃহবধূ সুমির হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকার ও গোঙ্গানীর শব্দে প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পায়। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ সুমি আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মামা ওমর ফারুক বাদী হয়ে শাশুড়ি পিয়ারা বেগমসহ (৫২) আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। পটুয়াখালীর দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও সুমি আক্তার দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এ বিষয়ে দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবুর রহমান বলেন, আমরা আত্মীয়-স্বজনদের কাছ থেকে সংবাদ পেয়েছি, গতকাল অগ্নিদগ্ধ সেই নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় নিহতের শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…