কেশবপুরে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম মামুন, যশোর

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কেশবপুরে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজী শহিদুল ইসলাম বলেন, “১৬ ডিসেম্বর জাতি এমন এক সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, যখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার চরম চ্যালেঞ্জের মুখে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হারিয়ে জাতি আজ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে জাতিকে উদ্ধার করতে হবে।”

তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তব্যের শেষে তিনি বলেন, “মহান বিজয় দিবসে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের বিজয় নিশ্চিত হয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের খাদেম হিসেবে কাজ করবে—ইনশাআল্লাহ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

    এস এম মামুন, যশোর যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও…