মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট
জয়পুরহাটের কালাই উপজেলায় ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আছিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। রোববার (০৪ জুন) সাড়ে ৫টার দিকে উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেয় গৃহবধূ আছিয়া বেগম। সেসময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আছিয়া বেগম উপজেলার মাত্রাই ইউনিয়নের মোফাজ্জল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
এদিকে, একইদিনে ২টার দিকে জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান (০৮) নামে এক শিশুর মৃত্যু।
নিহত সোহান সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের উজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের একটি দিঘিতে গোসল করতে যান সোহান। সে পানিতে খেলা করার সময় ডুবে যায়। অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। তখন পরিবারের লোকজন এসে পানিতে তাকে খুঁজতে থাকে। একসময় তাকে খুঁজে পান পরিবারের সদস্যরা। ওই অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।








