বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার ……. মনোয়ার হোসেন গ্রেফতার

সুমন খান:

ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মোঃ মনোয়ার হোসেন (৫০)কে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

গত মঙ্গলবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।

আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মোঃ মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি। মোঃ মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ২৪ খ্রি. আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদাবর থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মোঃ মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজিজুল ইসলাম,খুলনা । বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির…

    SahaBet Casino — giriş adresi

    Sahabet – Sahabet Casino – Sahabet Giriş ▶️ PLAY Содержимое Sahabet Casino Hakkında Genel Bilgiler Sahabet Casino Oyunları ve Bonuslar Sahabet, en popüler ve güvenilir bahis sitelerinden biridir. Sahabet giriş…