এলজিইডির নতুন প্রধান প্রকাৈশলী আব্দুর রশিদ মিয়া

আশ্রয় প্রতিদিন ডেস্ক : চলতি দায়িত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া।

তাকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।আব্দুর রশিদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। ছয় মাসের বেশি চলতি দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে ছয় মাস পার হওয়ার আগে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হবে।

এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচ্চতর পদের পদবি ব্যবহার করবেন এবং তার সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দ ব্যবহার করবেন। ২০২৩ সালের ১৮ এপ্রিল জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনের শর্তাবলী প্রযোজ্য হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজিজুল ইসলাম,খুলনা । বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির…

    SahaBet Casino — giriş adresi

    Sahabet – Sahabet Casino – Sahabet Giriş ▶️ PLAY Содержимое Sahabet Casino Hakkında Genel Bilgiler Sahabet Casino Oyunları ve Bonuslar Sahabet, en popüler ve güvenilir bahis sitelerinden biridir. Sahabet giriş…