মোরেলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসকন নিষিদ্ধে বিক্ষোভ মিছিল..

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যােগে বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

শনিবার(৩০ নভেম্বর) বেলা ১০ টায় মোরেলগঞ্জ আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন ও জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন।আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি। ওই সংগঠনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক। সুতরাং তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রকাশ্যে মানুষ কুপিয়ে মারছে। দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসকনের কর্মকান্ড চলতে পারে না বলেও বক্তারা উল্লেখ করেন।এ সময় বক্তারা আর বলেন চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবি করে বলেন, অন্তর্বর্তীক সরকার অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার করতে ব্যর্থ হলে তৌহিদী জনতার হাতে ছেড়ে দিক। তারাই এর বিচার করবে।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

    এস এম মামুন, যশোর যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও…