বাগাতিপাড়ায় জাটকা মাছ জব্দ করে দন্ড!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জাটকা ইলিশ বিক্রির দায়ে রিপন হালদার (৪২) নামের এক মাছ বিক্রেতার জাটকা মাছ জব্দ করে দু’ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে পৌরসভার বিহারকোল বাজারে এঘটনা ঘটে। এসময় জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইনে,ওই ব্যবসায়ীর ২ কেজি ৮শ গ্রাম ইলিশ মাছ জব্দ করে ,দু হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজ’র ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আরিফুল ইসলাম তপু।
প্রসঙ্গত, জব্দকৃত মাছ উপজেলার গালিমপুর হাফিজিয়া মাদ্রাসায় দান করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন – মো. নূরুল ইসলাম বুলবুল 

    * জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে – ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর…