ডিজিএফআই প্রধান হলেন মেজর জেনারেল __জাহাঙ্গীর আলম

সুমন খান:

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

সোমবার সেনাসদর সূত্রে এ তথ্য জানা গেছে।
সেনা সদরে পদোন্নতির ধারাবাহিকতায় দুই মেজর জেনারেল পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মো: ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল করে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে পদোন্নতি পাওয়ার পর চট্টগ্রাম সেনানিবাস জিওসি মো: মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।

গত ১২ আগস্ট ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পান ফয়জুর রহমান। এর আগে তিনি মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া ফয়জুর রহমান রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

    পার্বত্য জেলা’র লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধসে ‘লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ।

    এস এম আকাশ : বিশেষ প্রতিনিধ বান্দরবান পার্বত্য জেলা’র লামা উপজেলায় টানা-ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে ভারী-টানা বৃষ্টিতে লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের…