রাজশাহীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কাটা ইলিশ

সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধান

দীর্ঘদিন থেকে দেশের বাজারে আকাশছোঁয়া ইলিশের দাম।‌ নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা । এবার এই মাছের স্বাদ নিতে পারবেন জনসাধারণ। সেই সুযোগ করে দিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। এখন পাওয়া যাচ্ছে কাটা ইলিশ। কেউ চাইলেই বড় একটি ইলিশের নিতে পারবেন সামান্য অংশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা।

দীর্ঘদিন পর ইলিশের স্বাদ নিতে পারায় আনন্দিত ক্রেতাসাধারণ । তবে দাম কমানোর দিকে নজর দেওয়ার দাবি তাদের।

ব্যবসায়ীরা বলছেন কেউ চাইলেই এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পরাবেন। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে।

ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এমন ব্যাতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ইলিশ কিনতে পারেন সকল শ্রেনী পেশার মানুষ।

অনিয়ন্ত্রিত বাজার সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাগালের বাইরে ইলিশের বাজার । নতুন সরকারের কাছে সচেতন মহলের দাবি বাজার সিন্ডিকেট ভেঙে দাম নিয়ন্ত্রণ করা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন – মো. নূরুল ইসলাম বুলবুল 

    * জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে – ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর…