চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সরকারি কলেজের সামনে এসে বিক্ষোভ করে। সেখানে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলেন।

কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শান্তিমোড় এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক বেলা সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুধারে অনেক যানবাহন আটকা পড়ে।

বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে এবং দোয়া শেষে সড়ক অবরোধ তুলে নেয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…