মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মো : দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন( কনফারেন্স রুম চতুর্থ তলায়) উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মো.ইয়াকুব আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান সজিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম , আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার, ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মহির,শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুস্তম আলী, সাংবাদিক গন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুধী সমাজ ও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ মাসিক সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মধুপুর বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসাইন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…