সারিয়াকান্দিতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
১৫ মে (বুধবার) সকাল ১১ টায় উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার তারিফুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম রব্বানী ও মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম রব্বানী জানান, চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৮৯৭ মেট্রিক টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ১৬১৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, সঠিকভাবে ধান-চাল সংগ্রহ চলবে। কেউ কোনো কারচুপি বা সিন্ডিকেট করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…