এনায়েতপুর থানা পুলিশ যমুনা নদীর পাড় থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ মাহবুবুল ইসলাম, চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে হারিয়ে যাওয়া ২ শিশুর মরদেহ যমুনা নদীর পাড়ে বালির মধ্যে জমে থাকা পানি থেকে উদ্ধার করেছে এনায়েত পুর থানা পুলিশ।এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশুর নাম মোঃ আবু বক্কার (৪) পিতা মোঃ রুবেল হোসেন এবং মোঃ ইয়াসিন (৫) পিতা মোঃ ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মোঃ আবু বক্কার এবং মোঃ ইয়াসিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।’

নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গীয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন।রবিবার ( ১২ মে-২০২৪) ওই দুই শিশুর ভাসমান মরদেহ জালালপুর গ্রামে জমে থাকা পানিতে পরে থাকতে দেখে স্থানীয়রা এনায়েতপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবীর মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার ভাতিজা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। শনিবার দুপুর ১২ টার দিকে জমে থাকা পানিতে মরদেহ পাই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা লাশ উদ্ধার করেছি তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…