বিশেষ অভিযানে বিআরটিএর ১০ লাখ টাকা জরিমানা আদায়

সুমন খান:

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে বিভিন্ন অপরাধে ৪০৫টি মামলায় ১০ লাখ ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ১৫টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।শুক্রবার (১৯ এপ্রিল) এসব বিশেষ অভিযানে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না।

ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সারা দেশে অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…