৮ কেজি গাঁজাসহ রামপালের নারী মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তমা খাতুন (১৯) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট থানার কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তমাকে ডিবি পুলিশের একটি চৌকস দল আটক করে।

আটক তমা বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা কালিগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর সরদারের মেয়ে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাগামী যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে আসতেছে বলে তারা খবর পায়। এ সংবাদের ভিত্তিতে কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। গাড়ি তল্লাশি চলাকালীন সময়ে তমা তার হাতে থাকা ট্রলি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৮টি প্যাকেট পাওয়া যায়। যার প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, গোপণ সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমান মাদকের চালান নিয়ে বাগেরহাটে আসতেছে মাদক ব্যবসায়ীরা। এ সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন কাহালপুর এলাকায় অভিযান চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ কেজি গাঁজাসহ তমা নামের ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…