খুলনার দাকোপের লাউডোবে জোড়া হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -৬

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের পাশে দাঁতের ডাঃ অশোক গাইনের মা চপলা গাইন ও স্ত্রী টুম্পা গাইন জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব—৬। জানা যায় র‌্যাব—৬, (সদর কোম্পানি), খুলনা ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সোমবার (২৫ মার্চ ২০২৪) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলাা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি অংশুমান মন্ডল (৬০), শাওন মন্ডল (২৫) ও পিযুজ কান্তি হালদার (৫৮) কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে। জানা গেছে, বিবাদী অংশুমান মন্ডল এর আবাদী ক্ষেতের পাশ্বে বসবাসরত অশোক গাইনের বাসার গৃহপালিত গরু—ছাগল, হাঁস—মুরগী উক্ত আসামীর ক্ষেতে মাঝে মধ্যে প্রবেশ করলে তাহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই প্রেক্ষিতে ১ নং আসামি কর্তৃক অশোক গাইন গত ১৯ মার্চ ২০২৪ তারিখ বিবাদীরা আবাদি ক্ষেতের পাশে পূর্বের শত্রুতার জের ধরে পূর্ব—পরিকল্পনা মোতাবেক হত্যার উদ্দেশ্যে আবাদি ক্ষেতে রাতের অন্ধকারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে। একই তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় চপলা গাইন(৬৫) এবং টুম্পা গাইন(৪০) উক্ত আবাদি ক্ষেতের পাশে শাক তুলতে গেলে আসামীরা পূর্ব—পরিকল্পনা মোতাবেক বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে হত্যা কাণ্ড ঘটায়। একই তারিখ ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম দ্বয়কে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চপলা গাইন এর ছেলে বাদী হয়ে দাকোপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমন নির্মম হত্যাকাণ্ড বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি জানতে পেরে র‌্যাব—৬ (সদর কোম্পানি) খুলনার একটি অভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…