বান্দরবান জেলাতে দুইদিন থেকে কোন সূর্যের দেখা নাই

মোঃ আকাশ বান্দরবন জেলা
প্রতিনিধিঃ

২ফেব্রুয়ারি,২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশার কারনে কোন সূর্যের দেখা নাই।তারই মাঝে হালকা বৃষ্টি।প্রতিবছরের মত শীতের এই দিনে বান্দরবানে পর্যটকদের বাড়তি চাপ দেখা যায়। শীতের ঘন কুয়াশা আর হিম শিতল বাতাসে পর্যটকদের উপস্থিতিতে চাঙ্গা হয়ে উঠেছে বান্দরবানের আবাসিক হোটেল, মোটেল,রিসোট, গেস্ট হাউস, রেস্টুরেন্ট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো।এলাকার কয়েকজন বলেন গাড়ি পার্কিং-এর যথাযথ জায়গা না থাকায় রাস্তার দুই পাশে এলোমেলো গাড়ি রাখার কারনে যানজটের সৃষ্টি হয়।ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এবং এই প্রতিবেদকের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ!

    জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার…

    কুড়িগ্রামে কমছে তাপমাত্রা, বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা ।। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ

    সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে…