শেরপুরের নকলায় কন্দাল ফসলের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তর। প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদীে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী জানান কন্দাল ফসল কৃষকদের জন্য একটি লাভজনক কৃষি। তাই উপজেলায় গোল আলু, মিষ্টি আলু, কাসাভা, গাছ আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু জাতীয় কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসবের পরিচিতি, উৎপাদন কৌশল, বালাই ব্যবস্থাপনা ও উৎপাদিত ফসল সংরক্ষণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়াই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক…

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে: কুড়িগ্রামে রিজভী রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।“জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে,” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির…