সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) নতুন কমিটি গঠন

মোঃ মোহন আহমদ স্টাফ রিপোর্টার সিলেট :

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট শ্যামনন্দ দাশ।

বুধবার (৩১ জানুয়ারি ) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে সপ্তদশ বার্ষিক কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট লিটন চৌধুরী, সহ সভাপতি এনটিভির ভিডিও জার্নালিস্ট আনিস রহমান , সহ সাধারণ সম্পাদক যমুনা টিভির রিপোর্টার নাবিল হোসেন , কোষাধ্যক্ষ চ্যানেল আই সিলেটের ভিডিও জার্নালিস্ট সুবর্না হামিদ, ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট দিপক বৈদ্য দিপু, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নৌশাদ আহমদ চৌধুরী নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন , এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি এবং একাত্তর টেলিভিশন এর রিপোর্টার সাকিব আহমদ মিঠু ।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট-এর সভাপতি শামসুল আলম সেলিম।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

    বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান

    বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের সাথে আশ্রয় প্রতিদিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাওয়ার্দী হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন…