কে’এমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজাসহ ০৫ (পাঁচ) জন মাদক কারবারি সদস্য গ্রেপ্তার

মামুন শেখঃ
খুলনা মেট্রোপলিটন হেডকোয়ার্টার পুলিশের একটি বিশেষ মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। মাদক কারবারি ১) মিঠু হাওলাদার(২৬), পিতা-বাবুল হাওলাদার, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা; ২) মোঃ রনি শেখ(৩৫), পিতা-মৃত: কালাম শেখ, সাং-খানপাড়া, থানা-দৌলতপুর; ৩) মোছা সাথী আক্তার(২১), স্বামী-আব্দুর রহমান সরদার, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর; ৪) মোঃ রাকিবুল ইসলাম রকি(৩২), পিতা-মোঃ এসকেন, সাং-পাবলা চুনুর বটতলা, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ শফিকুল ইসলাম(২৮), পিতা-মুনসুর গাজী, সাং-নিউ মাত্তমডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে ।

২৩/২৪ জানুয়ারি ২৪ ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৫ টি মামলা রুজু করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে

    চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর…