চট্টগ্রামে ক্রেনের ব্রেক ফেল হয়ে ৫ গাড়ি চূর্ণ-বিচূর্ণ, আহত ৩

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারে একটি বড় ক্রেনের ব্রেক ফেইল হয়ে দুর্ঘটনা ঘটেছে । এতে ৩ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম (চমেক) এ প্রেরণ করা হয়।

গতকাল ৮ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১০টায় বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল আকৃতির একটি ক্রেন বহদ্দারহাট ফ্লাইওভারের ওঠার সময় ব্রেক ফেইল হয়। ফলে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজি চাপা পড়ে ক্রেনের নিচে। এই ঘটনায় মোট ৫টি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

দুর্ঘটনার পর ক্রেনটির চাবি এবং কাগজপত্র জব্দ করে স্থানীয়রা। পরে চাবি ও কাগজপত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে। এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…