বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়াডের কাউন্সিলর আব্দুল গফুরের বিরুদ্ধে ভোট চলাকালীন নানান অভিযোগে ৩ বছরের কারাদণ্ড

মোঃ রেজাউল আজিম বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভার ৭ নং ওয়াডে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ মনোনীত বাঁশখালীর আলোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক অনুসারী আব্দুল গফুর (৩৯) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

অভিযুক্ত আব্দুল গফুর বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গত ৭ জানুয়ারী রবিবার নির্বাচন চলাকালীন দক্ষিণ জলদী আস্করিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বন্ধচেষ্টার অভিযোগে (The Representation of the people order) জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের সাথে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর…

    বরশিাল আদালতরে প্রাঙ্গণে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা-মামলার আসামদিরে ধরছে না পুলশি

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। বরশিাল আদালত প্রাঙ্গণে মোটরসাইকলেে অগ্নি সংযোগ ও ক্যামরো ভাঙচুর সহ সাংবাদকিদরে ওপর হামলা-মামলার আসামরিা নগরীতে প্রকাশ্যে ঘুরলওে তাদরে ধরছে না পুলশি। অভযিোগ উঠছে-ে মামলার প্রধান…