সন্দ্বীপে নৌকার দু’কর্মীর ওপর হামলা

সন্দ্বীপ প্রতিনিধি।।

হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় (১ নং ওয়ার্ড) গ্রামে নৌকা মার্কার দু’কর্মীর ওপর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় রক্তাক্ত শাহাবুদ্দিন (৫৫) ও শামীম (৩৭) কে চিকিৎসার জন্য গাছুয়া হাসপাতালে নেয়া হচ্ছে। জানা গেছে,সশস্ত্র সন্ত্রাসীরা দু’জনকে এলোপাতাড়ি আঘাত করেছে। তাতে শাহাবুদ্দিনের পায়ে রামদা এর কোপ এবং শামীমের গায়ে বন্দুকের বাটের আঘাত লেগেছে। রাত ১১ টায় কাছিয়াপাড় জয়নাল আবেদীনের নতুন বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নৌকা মার্কার এ দু’কর্মী স্থানীয় আজাদ মার্কেটে একজন ডেকোরেশন ব্যবসায়ী এবং অপরজন চা’এর দোকানদার। বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। হারামিয়া ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সাধারন সম্পাদক ও নৌকা মার্কার কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক শামীম জানান, আমার মামা শাহাবুদ্দিন সহ আমি মোটর সাইকেল চালিয়ে বাড়ীর দিকে যাচ্ছিলাম। নিজ (জয়নাল আবেদীনের) বাড়ীর কাছে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী কয়েকজন সশস্ত্রধারী তাদের ওপর হামলা চালিয়েছে। সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ জানান,আমি এইমাত্র ঘটনার কথা শুনেছি,পুলিশ পাঠাচ্ছি। উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এ প্রতিবেদককে জানান,এটি আমার গ্রামের ঘটনা, গত ২/৪ দিন ধরে আমাদের প্রতিপক্ষ ঈগল মার্কার কর্মীদের সাথে উত্তেজনা চলছে,হয়ত তারা এ ঘটনা ঘটাতে পারে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…