রামপালে মাদকসহ আটক ১

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ বিল্লাল মোড়ল(৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত বিল্লাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রনসেন মোড়ে এক ব্যক্তি অবস্থান করছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর শেখ মোঃ আজগর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ বিল্লালকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, গতরাতে অভিযান চালিয়ে উজলকুড় ইউনিয়নের রনসেন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…